জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের ৫ গুণ।" তিনি বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, দুর্নীতি ও টেন্ডারবাজি থাকবে না, এবং সমাজে প্রতিটি মানুষ একে অপরকে সম্মান করবে।"
মঙ্গলবার বিকালে মিঠাপুকুর কলেজ মাঠে জামায়াত আয়োজিত পথসভায় তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, "আমরা একটি সমতার সমাজ চাই, যেখানে নারীরা ইজ্জতের সঙ্গে কর্মক্ষেত্রে কাজ করবে এবং মেজরিটি-মাইনরিটি পার্থক্য মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে।"
শহিদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, "তার প্রত্যেক ফোটা রক্ত কথা বলছে, এবং লাখ লাখ তরুণ-তরুণী তার পথ অনুসরণ করে রাস্তায় নেমেছে।" তিনি আওয়ামী লীগকে কঠোর সমালোচনা করে বলেন, "এরা বিচার বিভাগকে ব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের অপমানিত করেছে, যা মানবতার বিরুদ্ধে।"
এর আগে, রংপুরের পীরগঞ্জ পৌর শহরে আরেকটি পথসভায় বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান, যেখানে জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ